ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বেরোবিতে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান

বেরোবিতে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, আদেশটি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের অপরাহ্ণ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বেরোবি,রেজিস্ট্রার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত