ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি কার্যকর হচ্ছে। এর আগে মাদ্রাসা ও কলেজগুলোতে গতকাল থেকেই ছুটি শুরু হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ও আজ থেকে বন্ধ থাকছে।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত সূচি অনুযায়ী, আজ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে, যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি কাটাতে পারবেন।

অন্যদিকে, গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ-এর প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসাগুলো ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

রমজান,শিক্ষাপ্রতিষ্ঠান,স্কুল,কলেজ,মাদ্রাসা,ছুটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত