ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষামন্ত্রীর সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী নবনিযুক্ত মন্ত্রীবর্গের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেরোবি উপাচার্য।

এ সময় তিনি দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে শিক্ষামন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

তিনি জানান, উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারের সক্রিয় সহযোগিতা পেলে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং উত্তর জনপদের এই বিদ্যাপীঠকে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া একই দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী,বেরোবি উপাচার্য,সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত