ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার রহস্য উন্মোচনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মাওলা। বাকি তিন সদস্য হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।

অফিস আদেশে বলা হয়, গত ৮ মার্চ ২০২৬ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।

এ হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের জন্য উপাচার্যের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার আনুমানিক বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে আসমা সাদিয়া রুনার নিথর দেহ পাওয়া যায়। প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় ভেতর থেকে আটকানো সভাপতির কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহত্যার চেষ্টারত অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাঁচ সদস্যের কমিটি,হত্যাকাণ্ড তদন্ত,ইবি শিক্ষিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত