ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল এবং কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল (সোমবার, ০৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

  • বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
  • বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল কোচিং সেন্টারের সকল কার্যক্রম এই সময়ের মধ্যে বন্ধ থাকবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজান,ইংলিশ মিডিয়াম স্কুল,কোচিং সেন্টার,সরকার,শিক্ষা মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত