ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঘাটতি পূরণে টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ঘাটতি পূরণে টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণার কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে টানা ১০টি শনিবার পাঠদান কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রমজানের ছুটির পর বিদ্যালয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হলে পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়।

সেখানে উল্লেখ করা হয়, রমজানজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ছুটির পর অতিরিক্ত শনিবারগুলোতে ক্লাস চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়,খোলা থাকবে,টানা ১০ শনিবার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত