
United Nations Institute for Training and Research (UNITAR) সমর্থিত Best Diplomats Conference 2026-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।
এছাড়াও আন্তর্জাতিক নেতৃত্ব, নেগোসিয়েশন ও মাল্টিলেটারাল ডিপ্লোমেসি-ভিত্তিক অনুষ্ঠান Impact Directors Program-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি।
আর্থিক অনটনের কারণে এসব সেমিনারে অংশগ্রহণ করতে পারছেন না মেহেদী। সেমিনারে অংশ নেওয়ার জন্য ট্রাভেল, ভিসা, লিভিং, রেজিস্ট্রেশনসহ অন্যান্য খরচ সংগ্রহের জন্য স্পনসর আবেদন করেছেন তিনি।
আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন শহরে অনুষ্ঠিত হবে Best Diplomats Conference 2026। এটি ইউনাইটেড নেশনস-affiliated ও UNITAR সমর্থিত আন্তর্জাতিক কূটনৈতিক প্রশিক্ষণ ও লিডারশিপ সম্মেলন, যেখানে ৭০টিরও বেশি দেশের তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
এ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 1: দারিদ্র্য দূরীকরণ, SDG 8: উদ্ভাবনী ও টেকসই অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, SDG 9: শিল্প, অবকাঠামো ও উদ্ভাবন বিষয়ে আলোচনা করা হবে।
অন্যদিকে, Impact Directors Program, যা আন্তর্জাতিক নেতৃত্ব, উচ্চ পর্যায়ের নেগোসিয়েশন, কৌশলগত সিদ্ধান্তগ্রহণ এবং মাল্টিলেটারাল ডিপ্লোমেসি-ভিত্তিক ইমার্সিভ প্রশিক্ষণ দেয়। এটি চলতি বছরের ২৩-২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত সিমুলেশন, নেতৃত্ব কর্মশালা, নেগোসিয়েশন প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।
মেহেদী হাসান বলেন, আমি ডিপ্লোম্যাটিক প্রোগ্রাম ও ইমপ্যাক্ট ডাইরেক্টরস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছি, যা আমার জন্য গর্বের বিষয়।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পর্ক ও সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ পাব। এই যাত্রা সফল করতে আমি সকলের সহযোগিতা ও স্পনসরশিপ কামনা করছি। গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা আমার এই উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।