ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলেন দুই প্রতিমন্ত্রী

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলেন দুই প্রতিমন্ত্রী

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

সফরের অংশ হিসেবে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবহিত হন। পরে উপাচার্যের দপ্তর সংলগ্ন কনফারেন্স কক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করলে প্রতিমন্ত্রীদ্বয় ইতিবাচক সাড়া দেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা পরিদর্শনের ব্যবস্থা করতে পেরেছি। তবে ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে তাদের দুইজনকেই অতিথি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসব, ইনশাল্লাহ।”

জন্মজয়ন্তী উপলক্ষে সরকারের উচ্চপর্যায়ের এই পরিদর্শনকে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই প্রতিমন্ত্রী,নজরুল বিশ্ববিদ্যালয়,ত্রিশাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত