ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইউথ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস ফর স্টুডেন্ট’ (ইয়েস প্রোগ্রাম) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা জরুরি। এ জন্য শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে এগিয়ে আসতে হবে। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞান, উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ ও দক্ষ মানবসম্পদ। এ লক্ষ্য সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আঞ্চলিক উন্নয়নের ‘নলেজ হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্র সাবমেরিন নির্মাণ ও রিমোট কন্ট্রোল গাড়ি তৈরির মতো সৃজনশীল প্রকল্প হাতে নিয়েছে, যা দেশের প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, নতুন বিভাগ স্থাপন, পরিবহন সুবিধা বৃদ্ধি ও আবাসন ব্যবস্থা সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প একীভূত করে প্রস্তাব আকারে উপস্থাপন করলে, সরকার তা বাস্তবায়নে সহযোগিতা করবে।

শিল্প খাতে গবেষণার প্রয়োগ বাড়ানোর ওপর জোর দিয়ে খন্দকার মুক্তাদির বলেন, আমাদের সার, চিনি ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এবং লোকসান কমিয়ে লাভজনক করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির আশ্বাসও দেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী,উদ্যোক্তা,শিল্প ও বাণিজ্যমন্ত্রী,অর্থনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত