ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

রোববার (১২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলে।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগ্রত করে, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২২টি পুরুষ দল এবং ১৫টি নারী দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বেরোবি,আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত