ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বেরোবিতে চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা

বেরোবিতে চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় তিনি বলেন, ঘুড়ি উৎসব উদযাপন আবহমান গ্রামীণ বাংলার একটি ঐতিহ্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ দ্বিতীয়বারের মতো চৈত্রসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপাচার্য জানান, পহেলা বৈশাখে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বাঙালি সমাজের সংস্কৃতি তথা উত্তরবঙ্গের কৃষ্টি কালচার তুলে ধরা হবে। এছাড়া ২২টি বিভাগের আয়োজনে বৈশাখ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঘুড়ি উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

বেরোবি,চৈত্রসংক্রান্তি,ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত