ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অতিরিক্ত দায়িত্ব পেলেন মাউশির নতুন মহাপরিচালক

অতিরিক্ত দায়িত্ব পেলেন মাউশির নতুন মহাপরিচালক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। স্থায়ীভাবে নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাউশির মাধ্যমিক শাখার পরিচালক হিসেবেও কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপ-সচিব তানিয়া ফেরদৌসের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১-এর বিধি ৬৬ অনুযায়ী তাকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব ও সংশ্লিষ্ট আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জোট সরকারের সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন-এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

নতুন মহাপরিচালক,মাউশি,অতিরিক্ত দায়িত্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত