ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বেরোবিতে নিষেধাজ্ঞা অমান্য করে শিবিরের লাইটিং, প্রক্টরের অভিযান

বেরোবিতে নিষেধাজ্ঞা অমান্য করে শিবিরের লাইটিং, প্রক্টরের অভিযান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত সাড়ে ১০টা পর্যন্ত লাইটিং করার অভিযোগে ছাত্রশিবিরের কার্যক্রমে অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে আয়োজিত শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব প্রস্তুতির চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রক্টর ড. ফেরদৌস রহমান শিবিরের সভাপতি সুমন সরকারকে লাইটিং বন্ধ করার নির্দেশ দেন। পরে রাত ১০টা ৩৮ মিনিটে লাইট বন্ধ করা হয়।

লাইটিং সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য লাইটিং চালু করা হয়েছিল। আমাদের নিজস্ব জেনারেটর রয়েছে, যা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হবে। আমাদের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে।

সরকারি নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকলেও রাত ৮টা পর্যন্ত কর্মসূচি চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানপাট ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে সারারাত লাইট জ্বলে। তাহলে আমরা একটি ভালো কাজে কেন তা ব্যবহার করতে পারব না?

প্রক্টরের অভিযান,শিবিরের লাইটিং,নিষেধাজ্ঞা অমান্য,বেরোবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত