অনলাইন সংস্করণ
২০:৫০, ১০ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।
রোববার উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইসরাফিল রতন সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।