ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শহীদদের স্মরণে বেরোবিতে ছাত্রদলের স্মরণসভা ও মোমবাতি প্রজ্বলন

শহীদদের স্মরণে বেরোবিতে ছাত্রদলের স্মরণসভা ও মোমবাতি প্রজ্বলন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে যেসব শহীদ নিজেদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত, বাকস্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের স্মরণেই আজকের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যতদিন জুলাইয়ের চেতনা বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না। একই সঙ্গে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথও সুগম হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, জুলাই বিপ্লবের সেই অগ্নিঝরা ও রক্তঝরা দিনগুলোর শহীদদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে স্মরণসভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনাকে আমরা সংরক্ষণ করব। জুলাইকে কখনো বিক্রি হতে দেব না, জুলাইকে নিয়ে কোনো ধরনের ব্যবসাও করতে দেব না। জুলাইয়ের আদর্শ রক্ষা করতে পারলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের উত্থান ঘটবে না।

তিনি বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় আপসহীন।

মোমবাতি প্রজ্বলন,ছাত্রদলের স্মরণসভা,বেরোবি,শহীদদের স্মরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত