ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিলে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিলে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার (২ আগস্ট) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে শিক্ষা বোর্ড।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে এ আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এতে আরও বলা হয়, দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আবা/এসআর/২৬

মাদ্রাসা,অ্যাডহক কমিটি,বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত