ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা

চবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সময়সূচি অনুযায়ী, ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি, ‘এ’ ইউনিটের ৩০ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চবির ভর্তি পরীক্ষার মূল চার ইউনিটে এবারও একাধিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একই দিন ও একই সময়ে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্ভাব্য সময়সূচি,ভর্তি পরীক্ষা,চবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত