ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে কুবিতে সীরাত কনফারেন্স

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে কুবিতে সীরাত কনফারেন্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও দাওয়াতি শিক্ষা নিয়ে দ্বিতীয়বারের মতো সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও কর্মময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার আল হারাম মাদ্রাসার পরিচালক মাওলানা জুহায়ের বিন আব্দুস সাত্তার, লেখক, সম্পাদক ও দাঈ জাকারিয়া মাসুদ, জামেয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার মুফতি ও মুহাদ্দিস মাওলানা তাওহীদুল ইসলাম এবং পাবলিক স্পিকার, ডিজিটাল মার্কেটার ও হজ কনসালটেন্ট আবু মোহাম্মদ রাফিউজ্জামান।

কনফারেন্সে আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতের ধরন, কৌশল ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কুরআনের আয়াতের মাধ্যমে দাওয়াত প্রদান, মানুষের হৃদয় জয় করে সত্য ও কল্যাণের পথে আহ্বান এবং প্রজ্ঞা ও উত্তম পদ্ধতিতে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন তারা।

এছাড়া রাসুল (সা.)-এর দাওয়াতের অন্যতম প্রধান ভিত্তি তালিম ও তাজকিয়া—অর্থাৎ জ্ঞান ও শিক্ষার মাধ্যমে মানুষকে গড়ে তোলা এবং আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম চরিত্র অর্জনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

দাওয়াহ কমিউনিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সীরাত সেমিনারের আয়োজন করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে—এই প্রশ্নের উত্তরে মুসলিমদের পাশাপাশি অনেক অমুসলিমও হযরত মুহাম্মদ (সা.)-কে স্বীকার করেন।”

তিনি আরও বলেন, “এই সীরাত সেমিনার আয়োজনের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ভাই-বোনেরা যেন রাসুল (সা.)-এর মহান সীরাত সম্পর্কে জানতে পারে এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিতে পারে।”

সীরাত কনফারেন্স,কুবি,জীবন ও আদর্শ,মহানবী (সা.)
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত