ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আব্দুল হালিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আব্দুল হালিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী এ দায়িত্বের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক আব্দুল হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা প্রয়োজন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, অধ্যাপক আব্দুল হালিম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

আব্দুল হালিম,নতুন প্রক্টর,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত