ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা

দেশের সব সরকারি কলেজে পাঠদান করা বিষয়গুলোর অনুমোদনপত্র চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের অনুমোদিত বিষয়গুলোর কপি আগামী ৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

সোমবার (২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে (২০১৮ বিধিতে জাতীয়করণকৃতসহ) পদসৃজনের জন্য উল্লিখিত কলেজেসমূহে পঠিত বিষয়সমূহের (১. উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এবং ২. ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক) অনুমোদনের অনুলিপি প্রয়োজন।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে পঠিত বিষয়সমূহের অনুমোদনের অনুলিপি (হার্ডকপি) আগামী ৮ নভেম্বরের মধ্যে উপপরিচালক, এইচআরএম, (কক্ষ নং-৫৩০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনা,মাউশি,সব সরকারি কলেজ,j
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত