ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টি।

দীর্ঘদিনের নির্বাচনী প্রচারণা, প্রস্তুতির পর মঙ্গলবার মঙ্গলবার (৩ অক্টোবর) আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত মধ্যবর্তী নির্বাচন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্বাচনটিতে হাউস অব রিপ্রেজেনটিটিভসের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৫টি আসনে ভোট দিবেন ভোটাররা।

দেশজুড়ে বিভিন্ন স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম ভোট দেওয়ার সময় ও ভোটকেন্দ্র পরিচালিত হবে। নিউইয়র্কে নির্বাচনের দিন ভোটকেন্দ্র স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে, ভোটের দিন আসার আগেই দেশের বিভিন্ন স্টেটে এবার ব্যাপক আগাম ভোট পড়েছে। সর্বশেষ হিসাবে ৫০ মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রথম দিকের নির্বাচনী ফলাফলের পূর্বাভাস আসতে পারে ইন্ডিয়ানা ও কেন্টাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর। এরপর সময় অঞ্চলের পার্থক্যের কারণে পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোর ফল আসতে শুরু করবে। তবে সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিভিন্ন সংবাদ সংস্থা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করতে পারে।

আবা/এসআর/২৬

যুক্তরাষ্ট্র,মধ্যবর্তী নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত