ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এক দশক পর রাজের ‘তাণ্ডব’-এ মিমি

এক দশক পর রাজের ‘তাণ্ডব’-এ মিমি

টলিউডের একসময়ের চর্চিত জুটি মিমি ও রাজ চক্রবর্তী। প্রায় এক দশকেরও বেশি সময় পর প্রাক্তন প্রেমিকার পরিচালনায় ‘তাণ্ডব’ শুরু করেছেন অভিনেত্রী। এর আগে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় রাজের পরিচালনায় কাজ করেছিলেন মিমি। দীর্ঘ বিরতির পর তাদের নতুন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার ক্ল্যাপস্টিকের একটি ছবি শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন মিমি। ছবিতে সবুজ রঙের কুর্তায় দেখা গেছে অভিনেত্রীকে। সেখানে ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে তার চোখ দুটি উঁকি দিচ্ছে। ছবির ক্যাপশনে বেশি কিছু না লিখে শুধু জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ ‘তাণ্ডব’।

মিমির পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন রাজ ও অভিনেত্রী শুভশ্রী। মিমির পোস্টে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’!

জানা গেছে, ‘তাণ্ডব’ থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে। মিমিকে অ্যাকশন অবতারে দেখা যেতে পারে। এর আগে রাজের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো হিট ছবিতে কাজ করেছিলেন মিমি।

২০১৬ সাল থেকে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক শুরু হয়। ২০১৮ সালের ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন তাঁরা। তাঁদের ঘরে রয়েছে দুই সন্তান ইউভান আর ইয়ালিনি।

মিমি,‘তাণ্ডব’,এক দশক পর,রাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত