ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্থল হামলা হলে শত্রুসেনাদের বাঁচতে না দেওয়ার নির্দেশ ইরানি সেনাপ্রধানের

স্থল হামলা হলে শত্রুসেনাদের বাঁচতে না দেওয়ার নির্দেশ ইরানি সেনাপ্রধানের

শত্রুপক্ষ স্থল অভিযান চালানোর চেষ্টা করলে কোনো শত্রু সেনা যেন জীবিত ফিরে যেতে না পারে—এমন কঠোর নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযানের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে হাতামি বলেন, শত্রুসেনাদের কেউই যেন জীবিত না থাকে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে এ সংক্রান্ত একটি শব্দবিহীন ভিডিওও প্রকাশ করা হয়েছে, যেখানে আমির হাতামিকে আরও তিনজন সামরিক কমান্ডারের সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিও কলে প্রায় এক ডজন কর্মকর্তার সঙ্গেও তাকে যুক্ত থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, ইরানের সামরিক সদর দপ্তরকে ‘চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে’ শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। পাশাপাশি যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত থাকার কথাও বলেছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘শেষের পথে’ এবং কয়েক সপ্তাহের মধ্যেই এর সমাপ্তি ঘটতে পারে। তবে একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। সূত্র: রয়টার্স

ইরানি সেনাপ্রধান,শত্রুসেনা,স্থল হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত