
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, খাদেমি “আজ ভোরের দিকে আমেরিকান‑জায়নবাদী শত্রুর সন্ত্রাসী হামলায়” নিহত হয়েছেন।
তবে হামলার সময় ও স্থানের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা