ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের

যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে মনে করে বাংলাদেশ। পাশাপাশি, পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং এটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ।

আরও বলা হয়, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তাকারী সব পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তাই হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।

বাংলাদেশ,যুদ্ধবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত