
১০ দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের ৪ নভোচারী।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে ওরিয়ান মহাকাশযান।
স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, সুস্থ আছেন তিনি ও তার তিন সঙ্গী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক ৬ মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেন। চাদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল (১১ লাখ ১৭ হাজার ৬৫৯ কি.মি.) দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে।
চাঁদের দূরবর্তী অংশে গিয়ে রেকর্ড গড়েছেন তারা। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল। ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা।
আবা/এসআর/২৬