ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান

উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে জাহাজটি থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে জাহাজটি কেন বিপদসংকেত পাঠিয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

সূত্র: রয়টার্স

উত্তর আরব সাগর,জাহাজ,নাবিক,উদ্ধার,বাংলাদেশি,পাকিস্তান,নৌবাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত