ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন

প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজ অবতরণ করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে এই যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য হলো যৌথ সামরিক সমন্বয় জোরদার করা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি করা, যাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

এরই মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে এই যুদ্ধবিমান মোতায়েন নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে তুলেছে।

প্রতিরক্ষা,সৌদি আরব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত