ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথমদিনের আলোচনা শেষ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথমদিনের আলোচনা শেষ

পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখোমুখি হয়।

অন্যদিকে, এই আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। খবর বিবিসির।

এই তথ্য দ্রুত ইসলামাবাদে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়। একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে।

এর আগে শনিবার বিকেলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক শুরু করে। বৈঠকটিতে সভাপতিত্ব করেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে, জানা গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পরোক্ষ বা আলাদাভাবে আলোচনা চলিয়ে যাচ্ছিলো।

ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানিয়েছেন, এই সরাসরি আলোচনার বিষয়টি সঠিক হলে, ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচক দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে। তিনি দাবি করেন, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

আবা/এসআর/২৬

ইসলামাবাদ,আলোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত