ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানে নতুন করে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানে নতুন করে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে মার্কিন সামরিক বাহিনী জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘যতদিন প্রয়োজন ততদিন ইরানের সব বন্দরে যুক্তরাষ্ট্র অবরোধ জারি রাখবে। চুক্তি না করলে ইরানে নতুন করে হামলাও চালানো হবে।’ অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাব না মানলে ইরান আরও বেদনাদায়ক হামলার মুখে পড়বে।

ইরানি নেতাদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই’।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তেহরান যদি অবাধ্যতা অব্যাহত রাখে, তাহলে তাদের ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করা হবে।

আবা/এসআর/২৬

ইরান,হুমকি,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত