ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি খুল দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পক্ষ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা আসার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা জানান।

লেবাননে ১০ দিনের ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে বলে ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর তাদের নৌ অবরোধ বহাল থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ঘোষণা দেন, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য ইরানি কর্তৃপক্ষ অনুমোদিত রুটে প্রণালিটি সম্পূর্ণভাবে উন্মুক্ত। এর আগে তেহরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে চলাচল করতে দিত না।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক সপ্তাহের সংঘর্ষের পর শুক্রবার ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সংঘর্ষে লেবাননে ২ হাজারে বেশি মানুষ নিহত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুদ্ধবিরতি মঙ্গলবার শেষ হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ খোলা থাকবে। ট্রাম্প তেহরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রণালিটি এখন ব্যবসার জন্য উন্মুক্ত ও প্রস্তুত। তবে তিনি যোগ করেন, চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোদমে চালু থাকবে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে তারা অনুতাপজনক জবাব পাবে।

শুক্রবার ১০ দিনের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং ট্রাম্প দাবি করেছেন, এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির অংশ।

ইসরায়েলের বিমান হামলা ও নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণের নির্দেশনার কারণে লেবাননে অন্তত ২ হাজার ১৯৬ জন নিহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ট্রাম্প,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত