
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২৭ এপ্রিল) তার দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।
আইআরএনএ জানায়, আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত শিশুদের স্মরণে এ নামকরণ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় একাধিক দেশ সফর করেছেন আরাগচি। সফর শুরু হয় ইসলামাবাদ থেকে। এরপর তিনি যান মাস্কাট। পরে আবার ইসলামাবাদ হয়ে শেষ পর্যন্ত সেন্ট পিটার্সবার্গে পৌঁছান।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক সফর ইরানের বৃহৎ কূটনৈতিক কৌশলের অংশ। এর মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি জোরদার এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর বার্তা দিচ্ছে তেহরান।