ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা

শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা

ভারতে বিধানসভার নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে ফিরে এল রক্তাক্ত রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। ভারতের বিভিন্ন গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তার মাথায় পরপর তিনটি গুলি লেগেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়াতে তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ ও গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

বিজেপির একটি সূত্র জানায়, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল, সেই টিমের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয় পেয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী এবারের বিধানসভার ভোটে দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন। ভবানীপুরে মমতা ব্যানার্জীকে এবং নন্দীগ্রাম আসনে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি।

আবা/এসআর/২৬

শুভেন্দু,পিএস,গুলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত