ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আবারও রিয়াদ বিমানবন্দরে হামলা

আবারও রিয়াদ বিমানবন্দরে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়।

এর আগে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধ’ পথে চলাচলের সময় একটি বিশাল তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে ‘অকার্যকর’ করে দিয়েছে তারা।

সূত্র: আল-জাজিরা

আবা/এসআর/২৬

রিয়াদ বিমানবন্দর,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত