ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙিনায় খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে খেলছিল দুই ভাই। একপর্যায়ে অসাবধানতাবশত এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ দৃশ্য দেখে অপর শিশুটি ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়।

ঘটনার সময় শিশুদের বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। হঠাৎ দুই শিশুর চিৎকার শুনে তাঁরা ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত