ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়নে আর্থিক লেনদেন ও অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগ তুলেছেন নিয়োগবঞ্চিত আবেদনকারী নাজমুল হুদা রাজ।

গতকাল রোববার নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তিনি। তিনি নাটোর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় কৃষক দলের উপকমিটির সদস্য। তার দাবি, নিয়মবহির্ভূতভাবে ভাই ভাই সরকার এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. বেলার হোসেনকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ডিলার নিয়োগের প্রয়োজনীয় শর্তও তিনি পূরণ করেননি বলে দাবি করেন নাজমুল হুদা রাজ। তিনি আরও বলেন, একজন ডিলার হিসেবে সকল শর্তপূরণ করে আবেদন করি। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া হয়।

একটি গুদাম ঘরও নিমার্ণ করেছি। গুরুদাসপুর উপজেলার কৃষি কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমি একজন যোগ্যপ্রার্থী। সরকারের কাছে আবেদন, এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের জোর দাবি তিনি। অভিযোগ অস্বীকার করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলার মো. বেলার হোসেন বললেন, সরকারি নিয়মনীতি ও শর্তপূরণ করেই আবেদন করেছিলেন।

যাচাই-বাছাই শেষে তাকে যোগ্য প্রার্থী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, নীতিমালার বাইরে ডিলার নিয়োগের কোনো সুযোগ নেই। এরপরও এ ধরনের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত