ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হুতিদের হামলার ঘটনায় সৌদির ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

হুতিদের হামলার ঘটনায় সৌদির ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি সম্প্রতি আবারো চালু হলেও দেশটিতে ইতোমধ্যে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ প্রায় ফাঁকা হয়ে গেছে। হামলার কারণে দেশটির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের বড় অংশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম।

সিরিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল করা হয়েছে। অর্থাৎ এ সময়ে মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই চলাচল করেনি।

চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলোসহ বেসামরিক বিভিন্ন স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

আল জাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি মাসেই কয়েক দফায় এই বিমানবন্দরে হামলা হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

আবা/এসআর/২৬

সৌদি,ফ্লাইট,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত