ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: পরিবহন মন্ত্রী

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: পরিবহন মন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি এবং এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিচ্ছে না। গত সাত দিনে আমি তা দেখিনি। বরং কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে। যাত্রী চাপ আছে। স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে মানুষ। নিয়মের কোনো ব্যত্যয়, সংশয় নেই।

তিনি আরও বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই। আমরা ২৪ ঘণ্টা তৎপর আছি। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ছে না। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলার কোনো সুযোগ নেই। মনিটরিং টিম আছে।

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ছে না। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলার কোনো সুযোগ নেই।

নির্ধারিত ভাড়া,পরিবহন মন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত