ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ঢাকার, বাংলাদেশির মৃত্যুতে শোক

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ঢাকার, বাংলাদেশির মৃত্যুতে শোক

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলে সতর্ক করেছে ঢাকা।

শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ কঠোর নিন্দা জানাচ্ছে এবং আঞ্চলিক শান্তি উদ্যোগের ওপর এটির সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বৈরুতে ইসরাযেলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননের বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

লেবানন,ইসরায়েল,বাংলাদেশ,হামলা,নিন্দা,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত