ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে জুয়ার আসর থেকে ১২ জনসহ ১৫ আসামি গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে জুয়ার আসর থেকে ১২ জনসহ ১৫ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১২ জন এবং মাদক মামলার ৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাত ১০টার সময় ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরের একটি দুর্গম স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ‘ওয়ান টেন (One Ten)’ নামক জুয়া খেলার আসর চলাকালীন হাতেনাতে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম (কার্ড) এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। এই দুর্গম এলাকাটিকে নিরাপদ মনে করে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পৃথক আরেকটি অভিযানে নিয়মিত মাদক মামলায় আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়েছে মোট ১৫ জন অপরাধী।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত দুর্গম এলাকায় অভিযানটি সফল করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

১৫ আসামি গ্রেপ্তার,জুয়ার আসর থেকে ১২,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত