ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

খুলনা ও চট্টগ্রামসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত ৭টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবা/এসআর/২৬

খুলনা-চট্টগ্রাম,ঝড়,শঙ্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত