ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চলনবিলে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

চলনবিলে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

ঐতিহাসিক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে এ অবমুক্তকরণ করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম।

রোববার সকালে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি ভিপি মো. আইনুল হক।

এ সময় তিনি বলেন, সমাজের যারা নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে দেশের মানুষের জন্য কাজ করেন, তারাই হচ্ছেন প্রকৃত জিয়ার আদর্শের সৈনিক। এ আদর্শ ও সমাজসেবামূলক কাজ ধরে রাখতে সবার প্রয়োজন এবং যিনি সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত, তিনি আদর্শ সমাজসেবক।

এ ছাড়া তিনি মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অবমুক্ত,মাছের পোনা,ব্যক্তিগত অর্থায়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত