ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন, আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন, আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এখনো তারিখ নির্ধারিত হয়নি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, 'অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি।'

তিনি বলেন, 'গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল করার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে বাংলাদেশ।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, '\ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ জায়গা দেবে না। আশা করি ভারতও দেবে না।'

বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, 'কোনো চাপ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ বাংলাদেশের চাহিদা মেনেই কিনছে। বাংলাদেশ সরকার একটি এভিয়েশন হাব হিসেবে কিনছে।'

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির বলেন, 'আন্তর্জাতিকভাবে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র যেখানেই ঝুঁকির মুখে পড়েছে, বিএনপি এগিয়ে এসেছে।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী,আলোচনা,ভারত,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত