
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী আরডিআরএস বাংলাদেশের ঋণ কর্মসূচির সকল কর্মকর্তা ও কর্মীদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক গুলজার হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কর্মসূচির উপ-পরিচালক এস এম ফারুক-আল- আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সমন্বয়কারী বিদ্যুৎ কর্মকার প্রামানিক, উর্ধ্বতন প্রশিক্ষক অমল কুমার টিক্কুসহ অনেকে। সম্মেলনে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২ শতাধিক কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে ঋণ কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা চিহ্নিত করা। সেই সাথে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করনীয় ও কৌশল নির্ধারণ করা। এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখা।