
দিনাজপুরে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার সার্বিক আয়োজনে সিএসআর কার্যক্রমের আওতায় পাঁচশত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে দিনাজপুর একাডেমি স্কুলে মাঠে এনসিসি ব্যাংক পিএলসি'র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাকির আনামের সভাপতিত্বে কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন,কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সদরের অতিরিক্ত কৃষিক কর্মকর্তা সুরভী আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী, এনসিসি ব্যাংক পিএলসি রাজশাহী শাখার এসএডিপিও ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন এবং দিনাজপুর শাখার এডিপিও ব্যবস্থাপক কাওসার হাবীব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার ম্যানেজার অপারেশন নবিবর রহমান। কৃষকদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কৃষক নূর আলম ও কৃষানী রুপালী রায়।