
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের ন্যায় ফেনীর সোনাগাজীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল চারটায় সোনাগাজী মো.ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে প্রতিবাদ সভায় মিলিত হন। উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন,, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা ও যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ আনোয়ার, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, বিএনপি নেতা ইমাম ভূইয়া, পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নুর করিম, পৌর কৃষক দলের আহবায়ক আহম্মদ করিম তোতা সহ নেতৃবৃন্দ।