ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঐকমত্য কমিশনের সভা বর্জন বাম দলগুলোর

ঐকমত্য কমিশনের সভা বর্জন বাম দলগুলোর

৭২ এর সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ এনে শেষ সময়ে ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাংলাদেশ বাসদ ও বাসদ মাকর্সবাদী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠক বর্জন করে দলগুলো।

বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় ‘সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ উল্লেখিত থাকবে।

এ সময় বাম রানৈতিক দলগুলো সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ করে বৈঠক বর্জন করে। পরে নিচে এসে গণমাধ্যমের সামনে ব্রিফ করেন দলগুলোর নেতারা।

আবা/এসআর/২৫

সভা বর্জন,ঐকমত্য কমিশন,বাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত