অনলাইন সংস্করণ
১৯:২৭, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখন আলোচনা হচ্ছে কোন কেন্দ্রে ভোট দেবেন তারা।
জানা গেছে, গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান। কেন্দ্রটি গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত।
এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।
অন্যদিকে জামায়াত আমির ভোট দেবেন ৬০ ফিট মনিপুর বয়েজ হাই স্কুলে। তিনি ঢাকা-১৫ আসনে লড়ছেন।