ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

৫০ লাখ টাকাসহ জেলা আমির আটক, যা বলল জামায়াত

৫০ লাখ টাকাসহ জেলা আমির আটক, যা বলল জামায়াত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে এবং উদ্ধার হওয়া অর্থ নির্বাচন-সংশ্লিষ্ট নয়, বরং ব্যক্তিগত ব্যবসার টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

এহসানুল মাহবুব জুবায়ের,জেলা আমির,জামায়াত,নির্বাচন,ঠাকুরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত