ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে কেউ যেন ঘরে ফিরে না যায় এবং প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, প্রিয় দেশবাসী, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিন।

সংসদ নির্বাচনে ইতোমধ্যে ঢাকা-১১ আসনে ভোটের তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। এতে নাহিদ ইসলাম ৮২১ ভোটে এগিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এ আসনে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।

নাহিদ ইসলাম,কারচুপি বরদাশত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত